ভোলায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ১৪:৩৮:৪৭
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভোলায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভোলা সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। এর আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয় সরকারী বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিঞার সভাপত্বিতে এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, এসএমই ফাউন্ডেশনের অতিরিক্ত মহাব্যবস্থাপক সুমন সাহা, বিসিকের উপ-ব্যবস্থাপক সোহাগ হোসেন প্রমুখ। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও ভোলা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ মেলায় ছোট বড় মোট ৫০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














