সিরাজগঞ্জে সাত দিনব্যাপী এসএমই পণ্যমেলা শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৪ ১০:০১:৫০


রবিবার থেকে সিরাজগঞ্জে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। শহরের কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেছেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাত দিনব্যাপী এই মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাবেক সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, নাসিব সভাপতি রেজাউল করিম রঞ্জু, বিসিক সহকারী ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ এবং আয়োজক সংস্থা এসএমই ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মেলায় দেশীয় পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোক্তাদের সমন্বয়ে বিভিন্ন স্টল স্থাপনসহ প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।

পাট, চামড়া, পোশাকসহ বিভিন্ন পণ্য সামগ্রীর মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।