সৈয়দপুরে তিন দিনব্যাপি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তিমেলা শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৪ ১০:১০:২৭
তিন দিনব্যাপী (২৩-২৫ ফেব্রুয়ারি) জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে এই মেলার সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সর্বমোট ৩০টি স্টল বসেছে। আর এসব স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে। মেলার স্টলগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় রবিবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোঃ জয়দুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আখতার হোসেন বাদল।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পু স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এরপর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














