খুলনায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের টাউন হল মিট-২০২০ অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৪ ১০:৫১:৫২
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের দক্ষিণবঙ্গ অঞ্চলের শাখাগুলোর অংশগ্রহণে ‘টাউন হল মিট-২০২০’ সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম, খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার এমএস হায়দার নুরুন্নাহার, মানবসম্পদ বিভাগের প্রধান এমএস আলকনা কে. চৌধুরী, সিএফও ও ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সেক্রেটারি আলী রেজা, দক্ষিণবঙ্গের সব শাখা ব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













