পূবালী ব্যাংকের শান্তিনগর শাখা এখন বৃহত্তর পরিসরে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৪ ১০:৫৬:১৭
উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের ঢাকার শান্তিনগর শাখা সম্প্রতি বৃহত্তর পরিসরে সাজানো হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের এমডি মো. আব্দুল হালিম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা সরিফুন নাহার। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শান্তিনগর শাখাপ্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













