কৃষিভিত্তিক ব্যবসার দিকে এগিয়ে যাওয়া উচিত: সিলেট চেম্বার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৪ ১১:০২:১১
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেছেন, শিল্প খাতে সিলেট অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু সিলেটের ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টিশীল মনোভাবের অভাব রয়েছে। যার ফলে দেখা যায়, হোটেল-রেস্টুরেন্টের মতো এক ধরনের ব্যবসার প্রতি ব্যবসায়ীরা বেশী আগ্রহী। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নানামুখী ব্যবসার সঙ্গে ব্যবসায়ীদের যুক্ত হতে হবে। বিশেষ করে কৃষিভিত্তিক ব্যবসার দিকে ব্যবসায়ীদের এগিয়ে যাওয়া উচিত। কারণ বাংলাদেশে খাদ্যের প্রচুর চাহিদা রয়েছে। খাদ্য উৎপাদনে নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে দেশ খাদ্যে স্বনির্ভর হবে এবং সেই সঙ্গে উদ্যোক্তারাও দারুণভাবে লাভবান হবেন।
গতকাল সিলেট চেম্বারের কনফারেন্স হলে ‘নতুন ব্যবসায় অর্থায়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি), বিসিক সিলেট ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সনিয়র সহসভাপতি চন্দন সাহা, পরিচালক ও কৃষিজাত শিল্প সাব-কমিটির আহ্বায়ক আলীমুল এহছান চৌধুরী, স্কিটির সহযোগী অনুষদ সদস্য মো. শওকত হাসান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, সিনিয়র অফিসার মিনতি দেবী, বিসিক সিলেটের প্রোগ্রাম অফিসার মো. আরিফুল ইসলাম ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














