র‌্যাবের অভিযানে ২০ কোটি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৫ ০৯:৪০:৩৭


রাজধানীর পুরান ঢাকা এলাকায়  ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। সোমবার রাত সাড়ে ১২টায় ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালানো হয়।

ক্যাসিনোবিরোধী এই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এ সময় তিনি বলেন, পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চলছে। অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

এছাড়া পাঁচ কোটি টাকার এফডিআর ও নগদ প্রায় ২০ কোটি টাকা পাওয়া গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সানবিডি/এনজে