মৌলভীবাজারে শুরু হলো ৪ দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৫ ১০:৪৩:৪৭


সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্ট ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ৪ দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা ২০২০ শুরু হয়েছে। সোমবার সকালে কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে সংসদ সদস্যসহ অন্যান্য অতিথিরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কৃষি সম্প্রসারণ অধিদফর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কাজী লুৎফুল বারী প্রমুখ। ২৪ -২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মোক্ত থাকবে। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে।