ওয়ান ব্যাংক ও রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের মধ্যে চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৫ ১১:১৬:৫৯


ওয়ান ব্যাংক লিমিটেড ও রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং, গাজী ইয়ার মোহাম্মদ ও রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার পরিচালক বিক্রয় ও বিপণন মো. রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।