পেট্রোবাংলা ও অগ্রণী ব্যাংকের মধ্যে ব্যবসায়িক সমঝোতা চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৫ ১১:৪০:৩৮
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন এবং উপমহাব্যবস্থাপক মো. সরফুল আলম গতকাল পেট্রোবাংলার বোর্ডরুমে দুটি পৃথক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ ও ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামসহ পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো. হারুন-অর-রশিদ, পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা কামাল, পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) প্রকৌশলী মো. কামরুজ্জামান, ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদুল আমিন মাসুদ, মো. আব্দুস সালাম মোল্যা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













