খুলনায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৫ ১১:৪২:৩৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা সম্প্রতি স্থানীয় এক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। খুলনা জোনপ্রধান মো. আবদুস সালামের সভাপতিত্বে সম্মেলনে খুলনা জোনের ২২টি শাখার ব্যবস্থাপক ও ১০১টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













