সিএমপি বৃত্তি তহবিলে সাউথইস্ট ব্যাংকের ১০ লাখ টাকা অনুদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১২:৫১:০৯


সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বৃত্তি তহবিলে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছে।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের (বিপিএম, পিপিএম) কাছে অনুদানের ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অনুদানের এই অর্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যের সন্তানদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন ও বেগবান করতে সহায়তা করবে।