ইডকলের সহায়তায় উপকূলে সৌরবিদ্যুত প্রকল্প

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১৩:০৯:৩২


কোটি ১৩ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য প্রতিটি গ্রামে শহরের ন্যায় সুযোগ-সুবিধা সৃষ্টি করা। এ লক্ষ্যে আমার গ্রাম আমার শহর দর্শন নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। আর এক্ষেত্রে ইডকল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর-কাবিটা প্রকল্পের আওতায় সরকার সৌরবিদ্যুত সরবরাহ কার্যক্রম গ্রহণ করে। দেশের উপকূলীয় জেলাগুলো ইডকলের সহায়তায় সৌর প্যানেল স্থাপন করা হচ্ছে।

দরিদ্র জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে ও কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে। কেরোসিনের বাতির পরিবর্তে দরিদ্র লোকজন ব্যবহার করছেন সৌরবিদ্যুত।

ইডকল সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর/কাবিটা কর্মসূচীর আওতায় অংশীজন সংস্থাগুলো নিয়ে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রকল্পটিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে উপজেলায় ১৭৩৭টি পরিবার, ২১৬ মসজিদ ও মন্দির, ৪৬টি স্কুল ও কলেজ এবং ২২টি কমিউনিটি ক্লিনিকে সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারী অফিস ও প্রতিষ্ঠানে ১২টি এসি ও ১১টি ডিসি হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। এর বাইরে ‘সোলার স্ট্রিটলাইট’ বা সৌর সড়কবাতি স্থাপন করা হয়েছে মোট ৫৪৩টি। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেড় লাখ মানুষ উপকৃত হচ্ছেন।