টেকসই উন্নয়নে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৭৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১৪:০৯:১৭


স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার ‘সাসটেইনেবিলিটি অ্যাসপিরেশনস’-এর অংশ হিসেবে নতুন ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। ২০২৪ সালের মধ্যে ব্যাংকটি যে অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে চায় সেগুলো হলো অবকাঠামোগত টেকসই উন্নয়নের লক্ষ্যে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক পরিষেবা প্রদান এবং নবায়নযোগ্য ও ক্লিন টেকনোলজির জন্য সৌর ও বায়ু প্রকল্পের লক্ষ্যে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক পরিষেবা প্রদান, এম অ্যান্ডয়ে পরামর্শদাতা এবং ঋণ কাঠামোকরণ পরিষেবা প্রদান।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজস্ব গ্লোবাল প্রপার্টিজ থেকে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ৬০টিও বেশি দেশে তাদের নিজস্ব ১২ মিলিয়ন বর্গফুটে গ্লোবাল প্রপার্টিজে নবায়নযোগ্য টেকনোলজি ব্যবহার করে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জন করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ হেড, করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং ট্রেসি ম্যাকডারমট এ বিষয়ে বলেন, বিগত ১৮ মাসে আমরা বেশকিছু প্রতিশ্রুতি গ্রহণ এবং বাস্তবায়নে কাজ করছি; যেগুলো জলবায়ু পরিবর্তন এবং স্বচ্ছ, সবুজ ও সুন্দর অর্থনীতিবিষয়ক প্যারিস অ্যাগ্রিমেন্টকে সমর্থন করে। আমরা জানি, কেবল সরকার ও এনজিওগুলোর মাধ্যমে এ খাতে পর্যাপ্ত বিনিয়োগ সম্ভব নয়, তাই এজন্য বিনিয়োগকারীদেরও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে অংশগ্রহণ করা আবশ্যক।