ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক হলেন এমএ বাকী খলীলী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১৪:১১:৩৯
অধ্যাপক এমএ বাকী খলীলী সম্প্রতি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন। অধ্যাপক খলীলী একজন শিক্ষাবিদ, প্রথিতযশা অর্থনীতিবিদ এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত আর্থিক ব্যক্তিত্ব। পেশাজীবনে তিনি ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের পরিচালক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট করপোরেশন, ইউএসএইড, আইএফডিসি, জাইকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকেএইডের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করেছেন। গ্রামীণ অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, মাইক্রোফিন্যান্স এবং এসএমই ডেভেলপমেন্টের ওপর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার বেশকিছু প্রকাশনা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম (পাস) এবং এমকম ডিগ্রি লাভ করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













