জেটিআই বাংলাদেশের নতুন এমডি নিল কুপল্যান্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১৪:২৬:৫৯


বাংলাদেশে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিল কুপল্যান্ডকে নিয়োগ দিয়েছে।

তিন দশকের কাছাকাছি সময়ের ক্যারিয়ারে নিল কুপল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন। তিনি ২০০৮ সালে রোমানিয়া, মলদোভা ও বুলগেরিয়ার জেনারেল ম্যানেজার (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে জেটিআইয়ে যোগ দেন। এছাড়া পোল্যান্ড ও মধ্য আমেরিকায়ও প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জেটিআইয়ে যোগ দেয়ার আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পিএলসি, ইমপেরিয়াল টোব্যাকো পিএলসি ও এসআইসিপিএ প্রডাক্ট সিকিউরিটি এসের মতো টোব্যাকো এবং টোব্যাকোসংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে সিনিয়র ম্যানেজমেন্টের ভূূমিকা পালন করেছেন।