বন্ধের দিনে অগ্রণী ব্যাংকের বয়স্ক ভাতা প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১২:৩৬:৫৭


শনিবার সরকারী ছুটির দিনে ব্যাংক বন্ধ হলেও উপজেলার নাজিরহাটে অগ্রণী ব্যাংক বয়স্ক ভাতা প্রদানে দৃষ্টান্ত রেখেছে। এর আগেও ব্যাংকের এ শাখাটি বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের কষ্টের কথা বিবেচনা করে ছুটির দিনে ভাতা প্রদান করে।

সরকার কতৃক প্রদেয় ভাতা গ্রহণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে বয়স্করা ব্যাংকের সামনে এসে সমবেত হয় এবং পালাক্রমে স্ব স্ব ভাতা গ্রহণ করে আনন্দ-খুশীতে বাড়ি ফিরে।