ঢাকা ওয়াসা ও ডিপিডিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১৩:২৩:৫৬
সেবা প্রদানে সহায়তার লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ওয়াসার মধ্যে সম্প্রতি ওয়াসা ভবনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ডিপিডিসির পক্ষে সংস্থাটির কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান এবং ঢাকা ওয়াসার পক্ষে সংস্থার সচিব শারমিন হক আমীর স্বাক্ষর করেন। এ সময় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান, ডিরেক্টর (উন্নয়ন) মো. আবুল কাশেম, পরিচালক (কারিগরি) একেএম শহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













