ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জেন্ডার, স্বাস্থ্য, তথ্য ও পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১৩:৫৪:৪২
বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ২০০ জন গবেষকের অংশগ্রহণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন চলছে। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও গবেষকরা জেন্ডার, স্বাস্থ্য, তথ্য, এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন সমস্যা, প্রবণতা, চ্যালেঞ্জগুলো একই সঙ্গে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করেন। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সিনিয়র সচিব জুয়েনা আজিজ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান, ইউজিসি অধ্যাপক, ড. ফকরুল আলম এবং নেদারল্যান্ডসের ভিইউ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এলেন বাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মৈত্রী চৌধুরী এবং আইসিডিডিআর,বির সিনিয়র ডিরেক্টর, ড. তাহমিদ আহমেদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













