বসুন্ধরা আই হসপিটালে ৪৯ ব্যাক্তির বিনামূল্যে অপারেশন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ১৬:৩৯:৫৩


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ‘বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে’ বিনামূল্যে চোখে অপারেশন করা হয় ৪৯ জনকে।

আজ বৃহস্পতিবার বসুন্ধরা আই হসপিটালে রোগীদের অপারেশন করা হয়।

বৃহস্পতিবার মোট ৪৯ জন হতদরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে অপারেশন ও ওষুধ দিয়ে চোখের আলো ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে আর্ত মানবতার সেবায় নিবেদিত বসুন্ধরা গ্রুপের এ প্রতিষ্ঠান। অপারেশন পরে চোখের দৃষ্টি ফিরে পেয়ে সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বসুন্ধরা গ্রুপের প্রতি।

বৃদ্ধা নূরজাহান চোখে দেখতে পেতেন না। সন্তান থাকা সত্ত্বেও তারা দৃষ্টিহীন মায়ের চোখে আলো ফেরানোর কোনো উদ্যোগ নেননি। ‘বুড়ো মানুষ দৃষ্টিহীন হয়’ সাধারণ এই ধারনার শিকার হয়ে ৭৫ বছর বয়সে এসে নূরজাহানের অন্ধ চোখ দিয়ে কেবলই অশ্রু গড়িয়েছে। নূরজাহান এখন ফিরে পেয়েছেন দৃষ্টিশক্তি। আর ১০টা সুস্থ-সবল মানুষের মতো যুক্ত হয়েছেন সমাজের মূলস্রোতে। চোখের দৃষ্টি ফিরে পাওয়া সেই ৪৯ নারী-পুরুষের মুখে হাসির ঝিলিক উঠেছে।

গত ২৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণগৌবিন্দপুর ডিগ্রি কলেজে চক্ষু শিবিরের আয়োজন করে ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং চিকিৎসা সহায়তা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ। সেখানে প্রায় এক হাজার ৮৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এদের মধ্যে ৫১০ জন রোগীকে ছানি ও অন্যান্য অপারেশনের জন্য বাছাই করা হয়। এর মধ্য থেকে আজ ২৩ জন পুরুষ ও ২৬ নারীসহ মোট ৪৯ জন রোগীকে অপারেশন করা হয় ‘বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে’।

সানবিডি/এনজে