আইসিসির নতুন ইনকোটার্মসের উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১০ ১৫:০৪:১৬


ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) নতুন ইনকোটার্মস-২০২০ (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম) উদ্বোধন করা হয়েছে। ৮ মার্চ রাজধানীর একটি হোটেলে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় আইসিসি বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোকেয়া এ রহমান, আইসিসিবির ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং আইসিসিবির মহাসচিব আতাউর রহমান উপস্থিত ছিলেন।