করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হননি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২৫ ১৩:২৮:০২
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসটিতে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল। তবে আজ বুধবার নতুন করে কেই আক্রান্ত হননি।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হননি। তবে আগে আক্রান্ত হওয়া এক ব্যক্তি মারা গেছেন।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












