একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৫৪৯, মৃত্যু ৩

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-২৮ ১৫:০৪:৪৫


গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৫টি প্রতিষ্ঠানে ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৭৩৩টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরো ৫৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৩ জন, এদের মধ্যে সবাই পুরুষ। তারা সবাই ষাটোর্ধ্ব এবং ঢাকার বাসিন্দা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৩৯ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সানবিডি/এসকেএস