মস্কো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ৫ বাংলাদেশির পুরস্কার জয়
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-০৬ ১৫:৫২:১৬
মস্কো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের (মিফা) এবারের আসরে পাঁচজন বাংলাদেশি পুরস্কার জিতেছেন। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে রাশিয়ার এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাদার ও শৌখিন আলোকচিত্রীরা এতে অংশগ্রহণ করেন।
এবারের আসরে চারটি পুরস্কার, একটি রৌপ্য পুরস্কার ও তিনটি সম্মাননা পুরস্কার জিতেছেন শৌখিন আলোকচিত্রী আলী আশরাফ ভূইয়া। তিনি বগুড়ার পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মর্ত রয়েছেন।
আলী আশরাফ ভুঁইয়া তার তোলা ‘রেড চিলি হারভেস্টিং’ শিরোনামের লাল মরিচ শুকানোর ছবির জন্য ভ্রমণ বিভাগে রৌপ্য পুরস্কার জিতেছেন। এ ছাড়া ‘বার্ডস আই ভিউ অব বঙ্গবন্ধু ব্রিজ’ ছবিটি স্থাপত্য বিভাগে এবং শীতে মরুভূমিতে রূপ নেওয়া যমুনা নদীর দুটি ছবি ‘ক্রসিং দ্য ডেড রিভার যমুনা’ এবং ‘ক্রসিং দ্য রিভার যমুনা’ ছবি দুটি ভ্রমণ বিভাগে সম্মাননা পেয়েছে।
মস্কো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা আলোকচিত্রী পিনু রহমান। তার তোলা দুটি ছবি এ প্রতিযোগিতায় সম্মাননা পুরস্কার পেয়েছে ।
শিশুদের দুরন্ত শৈশব নিয়ে পিনু রহমানের তোলা ‘চাইল্ডহুড দ্য বিউটিফুল স্টেশন অব লাইফ’ শিরোনামে ছবি এবং রাজধানীর চুড়িহাট্টার ভয়াবহ আগুনের ছবি ‘ক্রাউড ভেলি আফটার ডেথ’ পুরস্কার জিতে।
এ প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন আলোকচিত্রী তানভীর হাসান রোহান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঁচ শতাধিক পুরস্কার জিতেছেন তিনি।
আবুধাবিতে রোহানের তোলা ‘দ্য শেখ জায়েদ মস্ক’ শিরোনামের ছবিটি স্থাপত্য বিভাগে পুরস্কার পায়। এ ছাড়া বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডের একটি ফটো স্টোরির জন্য তিনি এ পুরস্কার পান।
বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা বতৌহিদ পারভেজ বিপ্লবে ‘পিঙ্ক ডাক’ শিরোনামে টাঙ্গুয়ার হাওরে তোলা একঝাঁক হাঁসের ছবির জন্য পুরস্কারটি পান। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
এ ছাড়া পেশাদার আলোকচিত্রী মো. ফাহিম আহমেদ রিয়াদের তোলা একটি ছবির গল্প জিতেছে সম্মাননা পুরস্কার। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তার তোলা ‘কোভিড-১৯ অ্যান্ড আইসোলেশন ক্রাইসিস’ শিরোনামের তার তোলা ছবি সম্পাদকীয় বিভাগে এ পুরস্কার জেতে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














