সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা দোকানপাট খোলা 

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-৩০ ২৩:০৮:৫৮


দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ অগাস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

এ বিষয়ে আদেশ জারি করা হবে জানিয়ে তিনি বলেন, সেখানে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

সানবিডি/এনজে