যাত্রাবাড়ীতে ২৮০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৬ ১৭:২৭:১৭
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৮০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গ্রেফতার দুজনের নাম মহিউদ্দিন হাসান রনি (৪০) ও এনামুল হক (৩০)। তাদের সঙ্গে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যােগসাজশে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/আরএম/






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














