কানাডা প্রবাসী আবু তালাত মারা গেছে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৭ ১৩:৪৯:০৪
বাঙালি সমাজ সেবক মোহাম্মদ আবু তালাত নওশাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরির নাগরিক ছিলেন।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ক্যালগেরির নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
বুধবার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার নামাজে জানাজা শেষে ককরেন কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবু তালাত নওশাদ বাঙালি কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
সান বিডি/নাজমুল/১:৪৩/১৭.০৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














