ডিএসই থেকে মিনহাজ মান্নান ইমনের পরিচালক পদ শূন্য ঘোষণা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-২৭ ১২:৫১:৩২
‘আইনী শর্ত’ লংঘনের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্য মিনহাজ মান্নান ইমনের পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নিয়ম অনুসারে গ্রহণযোগ্য কারণ দেখিয়ে আগাম ছুটি না নিয়ে টানা তিন মাস পর্ষদ সভায় অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে যে কোনো পরিচালকের পদ শূন্য হয়ে যায়। মিনহাজ মান্নান ইমন গত তিন মাস অনুপস্থিত ছিলেন।
জানা গেছে, রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগ এনে চলতি বছরের মে মাসের শুরুতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫(১) (খ), ৩১ ও ৩৫ ধারায় ঢাকার রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় গত ৬ মে র্যাব মিনহাজ মান্নান ইমনকে গ্রেপ্তার করে। সেদিন রাতেই তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়। পরদিন আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেফতারের চার মাস পর গত ৭ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়েছেন তিনি।
মিনহাজ মান্নান ডিএসইর সদস্য প্রতিষ্ঠান (ব্রোকার) বিএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













