৯৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২৭ ১৮:০৩:২২


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি কোম্পানির দরে বেড়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এ দিন আর্থিক প্রতিষ্ঠান খাতে ৯৫ দশমিক ৪৫ শতাংশ বা ২১টি কোম্পানির দর বেড়েছে। দর কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ বা ১ টি কোম্পানিতে। সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের। এ দিন প্রতিষ্ঠানটির দর ১০ শতাংশ বা ১.৮ টাকা বেড়ে অবস্থান করছে ১৯ টাকা ৮০ পয়সায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বে-লিজিং এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। কোম্পানিটির দর ৯.৯৫ শতাংশ বা ১.৯ টাকা বেড়ে অবস্থান করছে ২১ টাকায়।

আর্থিক প্রতিষ্ঠান খাতে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। কোম্পানিটির দর ৯.৭৪ শতাংশ বা ৩ টাকা বেড়ে অবস্থান করছে ৩৩.৮০ টাকায়।

চতুর্থ অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স  লিমিটেড। এ দিন কোম্পানিটির দর ৯.৬৮ শতাংশ বা ২.৭ টাকা বেড়ে অবস্থান করছে ৩০.৬০ টাকায়।

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ৯.৬০ শতাংশ বা ১.৭ টাকা বেড়ে অবস্থান করছে পঞ্চম স্থানে। যার সর্বশেষ শেয়ার প্রতি মূল্য দ্বাড়িয়েছে ১৯.৪০টাকা।

অন্যান্য কোম্পানির মধ্যে,  ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ৯.৫৫ শতাংশ বা ১.৭ টাকা বেড়ে অবস্থান করছে ১৯.৫০টাকায়। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ৯.৪৬ শতাংশ বা ০.৭ টাকা বেড়ে অবস্থান করছে ৮.১০ টাকায়। ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ দিন কোম্পানিটির দর ৫.৪৮ শতাংশ বা ৫ টাকা ৩০ পয়সা বেড়ে অবস্থান করছে ১০২ টাকায়। বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ১.৬৮ শতাংশ বা ০.৪ টাকা বেড়ে অবস্থান করছে ২৪.২০ টাকায়। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এন্ড কোম্পানি লিমিটেড ২.৮২ শতাংশ বা ০.২ টাকা বেড়ে অবস্থান করছে ৭.৩০ টাকায়। ডেলটা ব্রাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ০.৬৫ শতাংশ বা ০.৬ টাকা বেড়ে অবস্থান করছে ৯৩.৩০ টাকায়। ফাজ ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ৫.৮২ শতাংশ বা ০.৫ টাকা বেড়ে অবস্থান করছে ৯.৪০ টাকায়। ফাস্ট ফাইন্যান্স লিমিটেড ৫.১৯ শতাংশ বা ০.৪ টাকা বেড়ে অবস্থান করছে ৮.১০ টাকায়। ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড ৮.১৪ শতাংশ বা ০.৭ টাকা বেড়ে অবস্থান করছে ৯.৩০ টাকায়।

এছাড়া, ফারইস্ট ফাইন্যান্সের ০.১০ টাকা, ফাস্ট ফাইন্যান্সের ০.৪০ টাকা, আইডিএলসির ১.২০ টাকা, আইএলএফএসএল এর ০.৭০ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১.৩০ টাকা, মিডাস ফাইন্যান্সের ১.৫০ টাকা, প্রিমিয়ার লিজিংয়ের ০.৫০ টাকা, উত্তরা ফাইন্যান্স ৩.৯০ টাকা করে দর বৃদ্ধি পেয়েছে।

এ দিন আর্থিক প্রতিষ্ঠান খাতের দর কমা একমাত্র কোম্পানি প্রাইম ফাইন্যান্সের দর কমেছে ০.২০ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৮:০০/২৭/৯/২০