জেনেক্সের সাথে সোনালী ব্যাংকের চুক্তি অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১০-০১ ১০:২৬:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ সারা দেশে অনলাইন টিউশন ফি প্রদান পদ্ধতি বাস্তবায়নের জন্য সোনালী ব্যাংকের সাথে একটি চুক্তি অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোনালী ব্যাংকের মাধ্যমে পরিচালিত বিদ্যালয়ের টিউশন ফি পরিষেবা পরিচালনার জন্য অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করার জন্য এটি একটি “কৌশলগত ব্যবসায় চুক্তি”।

এটি বাস্তবায়নের ফলে পিতামাতাদের ও শিক্ষার্থীদের জন্য একটি সুবিধা তৈরি করবে এবং তাদের দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আনবে। এর ফলে জেনেক্স ইনফোসিসের প্রতি বছর ৩ থেকে ৫ কোটি টাকা মুনাফা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:২০/১/১০/২০