সারাদেশে ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু, ১৫০৮ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০১ ১৬:৪৮:৫৫


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ২৭২ জনে।

 

 

সানবিডি/নাজমুল/০৪:৪০/০১.১০.২০২০