সারাদেশে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৬

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০২ ১৭:৫৩:১৩


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩০৫ জনে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সানবিডি/নাজমুল.০৫:৫২/০২.১০.২০২০