বড় প্রকল্পের অর্থায়নের জন্য পুঁজিবাজার: আজম জে চৌধুরী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৩ ২০:২৮:১১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী বলেছেন, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য অর্থের উৎস হতে পারে পুঁজিবাজার।

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিনিয়োগকারী সপ্তাহ চলবে ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠানে ‘বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’শীর্ষক আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ