রাজধানীর যে সকল এলাকায় গ্যাস থাকবে ‍না কাল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৩ ১৮:৫১:৫৮


পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাইপলাইন রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ  এ তথ্য জানিয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সানবিডি/এনজে/৬:৫২/৩.১০.২০২০