পুঁজিবাজারের স্বচ্ছতা আনতে অডিটরকে জবাবদিহিতায় আনার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৩ ২০:২৮:৩৪


সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেছেন, পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত করার জন্য অডিটরকে আইনের আওতায় আনতে হবে। অডিটররা ঠিক হলেই আর্থিক প্রতিবেদন ঠিক হবে। আর আর্থিক প্রতিবেদন ঠিক থাকলেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আস্থা পাবে।

তিনি বলেন, পুঁজিবাজার শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে। আর পুঁজিবাজার স্বচ্ছতা আনতে অডিটরকে জবাবদিহিতার আওতায় আনার কোনো বিকল্প নাই।

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিনিয়োগকারী সপ্তাহ চলবে ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠানে ‘বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’শীর্ষক আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ