শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৫ ১০:১৩:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তাহেরা ফারুক কোম্পানির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ৩ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ১৪১টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে বিক্রি করবেন এই পরিচারক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:১৩/৫/১০/২০