ইউনাইটেড পাওয়ারের মঙ্গলবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৫ ১১:২৭:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার, ৬ অক্টোবর, কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। আগামী ৭ অক্টোবর, বুধবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:২৭/৫/১০/২০