নতুন ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে পৌঁছেছেন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৫ ১৪:১৯:২৮
নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ বাংলাদেশে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পৌঁছান তিনি।
সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এ কূটনীতিক। আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে তার।
আখাউড়া চেকপোস্ট থেকে ঢাকায় রওনা হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।
সানবিডি/নাজমুল/0২:১৮/০৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














