আজ করোনাভাইরাসে ২৭ মৃত্যু, শনাক্ত ১৪৪২

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০৫ ১৫:৩২:০৯


সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৩৭৫ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে দেশে দেশে নতুন করে ১ হাজার ৪৪২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩২ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সানবিডি/নাজমুল/0৩:৩১/০৫.১০.২০২০