সেন্ট্রাল ফার্মার ইপিএসের ভুল সংশোধন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৬ ১৪:২৫:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন শেয়ার প্রতি আয় (ইপিএস) ভুল সংশোধন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৭ জুন কোম্পানির প্রকাশিত তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২০-মার্চ’২০) আর্থিক প্রতিবেদনে ইপিএস দেখিয়েছে ০.০৭ (লোকসান)। অন্যদিকে ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) ইপিএস দেখিয়েছে ০.১৮ টাকা (লোকসান)। কিন্তু এই ইপিএস ভুলভাবে দেখানো হয়েছিল। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) সেন্ট্রাল ফার্মার ইপিএস হবে ০.১৮ টাকা (লোকসান) হবে। অন্যদিকে ৯ মাসে ইপিএস ০.০৭ টাকা (লোকসান) হবে। কোম্পানিটি ওই সময় ভুলবশত ইপিএস দেখিয়েছিল বলে জানিয়েছে। এছাড়া কোম্পানির অন্যান্য তথ্য অপরবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:২৫/৬/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














