১২ লাখ কোটি টাকা বিএসইসির হাতে আনতে হবে: ডিএসই চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৬ ১৮:০৯:৫৫
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন হবে। তার জন্য পুঁজিবাজারের মূলধন বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের কাছে যেমন ১২ লাখ কোটি টাকা আছে। ঠিক তেমনই বিএসইসির কাছেও ১২ লাখ কোটি টাকা আনতে হবে। তাহলেই পুঁজিবাজার উন্নত রাষ্ট্র গঠনে বড় ভূমিকা পালন করতে পারবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত “ডিলিংস উইথ ইনভেস্টর” শীর্ষক এক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএফও আব্দুল মতিন। বক্তব্য রাখেন ডিএসই’র পরিচালক রকিবুর রহমান।
ইউনুসুর রহমান বলেন, বাজার ভালো করার জন্য শতভাগের ৫০ ভাগই গভর্নেন্স এর প্রতি লক্ষ্য রাখতে হবে। খারাপ কাজ করলে তার শাস্তি পেতে হবে। ভালো কাজ করলে তার জন্য ধন্যবাদ পেলেই বাজার ভালো হবে।
তিনি বলেন, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বিদেশি কোম্পানি বাজারে আসতে চাইলে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে বাজারে বিনিয়োগ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













