অগ্নিকান্ডে গোল্ডেন সনের ব্যাপক ক্ষতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৭ ১৪:০৪:২৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন জানিয়েছে, গত ৪ অক্টোবর কোম্পানিটির প্রধান কার্যালয় এবং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, আগুন কারখানার বিল্ডিং, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্ধ-সমাপ্ত, তৈরি পণ্য, খুচরা ও অন্যান্য সম্পদ ও কারখানার সম্পত্তিগুলিকে ব্যাপক ক্ষতি করেছে। কারখানার গুদামে যেখানে বিভিন্ন আইটেমের মালামাল মজুদ রাখা হয়েছে সেখানে দমকল বাহিনী প্রায় ৪/৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কোভিড -১৯ মহামারি পরিস্থিতিতে সরকারী স্বাস্থ্য বিধি মেনে কারখানায় উৎপাদন করছে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:০৪/৭/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














