প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্পন্সর শেয়ারহোল্ডারকে ৪ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৭ ১৬:১৭:৫২


পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর শেয়ারহোল্ডার সাবিনা খালেককে ৪ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভােগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪, উপ-বিধি (২) ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) কমিশনের ৭৪৩ তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রির মাধ্যমে সাবিনা খালেক বিএসইসি নোটিফিকেশন নং. এইসি/সিএমআআসিডি/২০০১-২৬/৩২/এডমিন/ডেট ২৩ মার্চ ২০১০  (BSEC Notification No. SEC/CMRRCD/2001-26/32/Admin/ dated March 23, 2010) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভােগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪, উপ-বিধি (২) ভঙ্গ করেছেন।  এ জন্য তাকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।