৫৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-০৭ ১৭:৪২:৫৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ৫৭ দশমিক ৫০ শতাংশ ২০৪ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ২৯ দশমিক ৯০ শতাংশ বা ১০৬ কোম্পানির শেয়ার দর। অপরিবর্তীত রয়েছে ১২ দমমিক ৭০ শতাংশ বা ৪৫টি কোম্পানির শেয়ার দর।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৭৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৭৯ কোটি ২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ টাকার।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৩০.১৭ পয়েন্টে।

সিএসইতে হাত বদল হয়েছে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।