রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৭ ২১:১২:৪৫
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় প্রায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জানা গেছে, গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনের লক্ষ্যে বেশ কিছু এলাকায় মিটার বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইনের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনকল্পে মিটার বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইনের এর জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিকাটা ফলপট্টি থেকে ইসিবি চত্বর পর্যন্ত, মাটিকাটা বাজার এলাকা, পশ্চিম মাটিকাটা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সানবিডি/এনজে/৯:১০/৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














