‘শক্তিশালী পুঁজিবাজারের জন্য প্রয়োজন কর্পোরেট গর্ভনেন্স’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১০ ২১:১৩:৫২


বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার বলেছেন, শক্তিশালী পুঁজিবাজারের জন্য প্রয়োজন কর্পোরেট গর্ভনেন্স। কর্পোরেট গর্ভনেন্স থাকলে পুঁজিবাজার স্থিতিশীল থাকবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসএম) আয়োজিত “ইমপ্যাক্ট অফ কোভিড-১৯ পেন্ডামিক অন দ্যা ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্যা ইমপর্টেন্স অব ইনভেস্টর এডুকেশন অ্যান্ড ইনভেস্টর প্রটেকশন” শীর্ষক এক ওয়েবিনারের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

ওয়েবিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, বিআইসিএমের অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ এফসিএমএ সিজিআইএ প্রমুখ।

মাহমুদা আক্তার বলেন, বিনিয়োগকারীদের শিক্ষিত করতে আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। পুঁজিবাজার সংক্রান্ত যেসব গবেষণা কার্যক্রম আমাদের হাতে রয়েছে তাও চলছে।