করোনায় আরও ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-০৮ ১৫:৪৮:২১


করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪৬০ জনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

 

সানবিডি/নাজমুল/০৩:৪৮/০৮.১০.২০২০