সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ৮ কোম্পানিই ইন্সুরেন্স খাতের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৮ ২০:১৪:৪৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ  উঠে আসা কোম্পানি গুলোর মধ্যে প্রথম ৮টি কোম্পানিই ইন্সুরেন্স খাতের দখলে। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিশিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৪১ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৪ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দাণ ইসলামি ইন্সুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৩৯ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৭২ কোটি ৫০ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৫০ লাখ ১৫ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ইসলামি ইন্সুরেন্স বিডি লিমিটেডের দর বেড়েছে ৩৫ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৮ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এশিয়ান ইন্সুরেন্স লিমিটেড, এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড,বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজং  লিমিটেড, আভেন্স টেক্সটাইল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/ঢাকা