সপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৮ ২০:২২:০২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১৪৫ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) ৪ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৪ কোটি ৮১ লাখ ৫৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১২ লাখ ৪৫ হাজার ৩২৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৬ কোটি ১ লাখ ১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড, এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড, সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, রূপালী ইডন্সুরন্স কোম্পানি লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/ ঢাকা






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













