সপ্তাহের ব্যবধানে বেড়েছে লেনদেন কমেছে সূচক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-০৮ ২০:১০:৩৪


বিদায়ী সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারের সব সূচক সাথে সাথে কমেছে মূলধন। বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। আর সপ্তাহটিতে পুঁজিবাজারের মূলধন কমেছে ৩ হাজার ৭২১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৬০৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৫২৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ ছিলো ৪ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ ৮১ হাজার ৪২৫ টাকা  । আগের সপ্তাহ থেকে লেনদেন কমেছে ৫০ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৪ টাকা বা ১.১০ শতাংশ।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৯২০ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ১০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯১০ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ২৮৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১০ কোটি ৩ লাখ ৬১ হাজার ৮২১ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.৩৫ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৬.৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৮২ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪১.৩৪ পয়েন্ট বা ২.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৮.৮০ পয়েন্টে এবং ১৬৬৯.৩৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টির বা ৩০.৯১ শতাংশের, কমেছে ২১৬টির বা ৬০.১৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির বা ৮.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকায়। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৩ হাজার ৯৫৫ কোটি ২৮ লাখ ৮১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার ৭২১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা বা ০.৯২ শতাংশ কমেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৫ লাখ ৩২ হাজার টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২১৭ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৮৩২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২১৭ কোটি ৩৩ হাজার  টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ হাজার ২৮৭ পয়েন্ট থেকে ২৫৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজা ২৯.৫০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৮ হাজার ৫৭৫.৪৮ পয়েন্ট থেকে ১৫২.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪২৩.৩৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ হাজার ২৮.৮৭ পয়েন্ট থেকে ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২.৩৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১ হাজার ৮৭০.৫৯ পয়েন্ট থেকে ২৫২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬১৭.৯৪ পয়েন্টে। সিএসআই সূচক ৯২৩.৮৬ পয়েন্ট থেকে ১৯.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৪.০৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির বা ৩৩.৮৬ শতাংশের দর বেড়েছে, ১৮০টির বা ৫৬.৯৬ শতাংশের কমেছে এবং ২৯টির বা ৯.১৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/ঢাকা